Dhaka ০২:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা! স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম থাকার আশঙ্কা: সিইসি আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম

৬ গাড়ির মুখোমুখি সংঘর্ষ : পুলিশ সদস্যসহ নিহত ২, আহত ২০

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 162

গোপালগঞ্জের গোপীনাথপুরে ৬টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ রবিবার (১৫ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।

এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলে যাত্রীদের উদ্ধারকালে আরো তিনটি বাস ও একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। রাত আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ছয়টি বাসের সিরিজ সংঘর্ষে ঘটনাস্থলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী নিহত হন।

তিনি আরো জানান, পরে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে ২ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৬ গাড়ির মুখোমুখি সংঘর্ষ : পুলিশ সদস্যসহ নিহত ২, আহত ২০

প্রকাশের সময় : ০২:১৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫