Dhaka ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নিম্নচাপে উত্তাল পদ্মা, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / 167

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে রাজবাড়ীর বিভিন্নস্থানে ঝড় ও হালকা বাতাস বইতে শুরু করে। সেই সঙ্গে শুরু হয় বৃষ্টি। ফলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। যার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলা বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে। বর্তমানে নদী কিছুটা উত্তাল রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, নদীতে কিছুটা বাতাস থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে এ রুটে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিম্নচাপে উত্তাল পদ্মা, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশের সময় : ০১:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫