গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী নানা আয়োজন

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:২২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / 121

রাজবাড়ীতে দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন সমস্বিত জেলা কার্যালয় ফরিদপুর ও রাজবাড়ী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য। সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন সমস্বিত জেলা কার্যালয় ফরিদপুর কার্যালয়ের উপ পরিচালক রতন কুমার দাস।
বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম ও সৈয়দ সিদ্দিকুর রহমান।
Tag :
























