Dhaka ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাংশায় তিন ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / 118

রাজবাড়ীর পাংশা উপজেলার বৃত্তিডাঙ্গা বাজারের তিন ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা। মঙ্গলবার অভিযান চালিয়ে তারা এ জরিমানা আদায় করে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, দোকানের পণ্য সঠিক প্রক্রিয়ায় বিক্রি ও সরবরাহ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় মেসার্স মন্ডল ফার্মেসী ও মাস্টার ফার্মেসী উভয়কে পাঁচ হাজার টাকা করে এবং সিফাত স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহকারী আবু সাঈদ আলামিন ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ০৬:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫