সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বালিয়াকান্দিতে ১১ মাসে প্রায় ৫ হাজার নামজারী সম্পন্ন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 128

  রাজবাড়ীর বালিয়াকান্দিতে গত ১১ মাসে প্রায় ৫ হাজার নামজারী নিস্পত্তি হয়েছে। এছাড়াও ভূমি উন্নয়ন কর এবং অর্পিত সম্পত্তির লিজমানি আদায়ের হার ৮৫ শতাংশেরও বেশি।  জনগনের জন্য সহজপ্রাপ্য, কার্যকর ও জনবান্ধব ভূমি সেবান নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ২৫ মে থেকে শুরু হচ্ছে ভূমি মেলা ২০২৫। এ উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা ভূমি দিনব্যাপী ভূমিমেলাসহ ভূমি সংক্রান্ত নানাবিধ সেবার আয়োজন করেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, মেলা চলাকালীন সময়ে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সমূহের তত্ত¡াবধানে স্থাপিত স্টল সমূহ থেকে নাগরিকরা সরাসরি ভূমি সর্ম্পকিত ডিজিটাল ও প্রথাগত সেবা গ্রহণ করতে পারবেন। এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো জনগনের মাঝে ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল সেবার বিস্তার সম্পর্কে  সচেতনতা বৃদ্ধি করা।  নামজারী বা ভূমি কর পরিশোধে কোন নাগরিক হয়রানী-দূর্নীতির শিকার হলে আমাকে সরাসরি জানাতে পারেন। দালাল না ধরে অনলাইনে নামজারীর আবেদন করলে নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমোদন দেয়া হচ্ছে, এক্ষেত্রে কোন প্রকার দুর্নীতি হচ্ছে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ১১ মাসে প্রায় ৫ হাজার নামজারী সম্পন্ন

প্রকাশের সময় : ০৭:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫