বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও র্যালি
- প্রকাশের সময় : ০৯:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / 114
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামী ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার ওয়াপদা মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
বালিয়াকান্দি বালিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার সদস্য বনিউজ্জামান বাপ্পি, গিয়াস মাহমুদ, রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহবারাক শামিম মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং তরুণদের রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনে আগামী ২৮ মে’র ঢাকার সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাবেশ সফল করতে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভা শেষে সমাবেশে অংশগ্রহণ ও প্রচারের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

























