Dhaka ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে নতুন ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা, বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা হাইকোর্টের বিচারপতি হিসেবে দেবাশীষ রায় চৌধুরীর শপথ এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪ উত্তরপ্রদেশে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কার কথা জানালেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি বাংলাদেশের নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বালিয়াকান্দিতে ৩ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 108

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা। গত শনিবার তারা এ অভিযান চালায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় বালিয়াকান্দির

মেসার্স ফরিদা ক্লিনিককে বারো হাজার টাকা, পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় বনানী মেডিকেল হলকে আট হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় নিউ নান্না বিরিয়ানীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাজার তদারকি কার্যক্রমে সহায়তা প্রদান করেন বালিয়াকান্দি উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. পনিরুজ্জামান পনির, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহকারী আবু সাঈদ আলামিন এবং পুলিশ লাইন্স এর এ.এস.আই আশিকুর রহমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ৩ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের সময় : ০৯:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫