গুরুত্বপূর্ণ সংবাদ:
বনানী ফ্লাইওভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৪২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / 111
রাজধানীর বনানী ফ্লাইওভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
আজ রবিবার ( ২৫ মে) সকাল সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি)। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি লরি তাদের ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যান এবং ওই লরির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
মোটরসাইকেলটি তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে।
ঘটনার পর লরির চালককে আটক করা হয়েছে এবং লরিটিকে বনানী থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
Tag :






















