সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

চন্দনীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গৃহকর্তা গুরুতর আহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 144

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী গ্রামে ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সশস্ত্র সঙ্ঘবদ্ধ ডাকাত দল হানা দিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নেয়। ডাকাতদের হামলায় গৃহকর্তা বিশ^নাথ বিশ^াস আহত হয়েছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে ডাকাত দল বাড়ির সীমানা প্রাচীরের উপর বসানো তারকাটা কেটে এবং পশ্চিম পাশের দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢোকে। এরপর তারা লোহার কেচিগেটের তালা ভেঙে মূল ঘরের ভেতরে ঢুকে পড়ে। ডাকাতদের সংখ্যা ছিল ১০/১৫ জন। প্রত্যেকেই অস্ত্রধারী ছিল এবং মুখে কাপড় বাঁধা অবস্থায় পুরো বাড়িতে তান্ডব চালায়। ডাকাতদল ঘরে ঢুকে বাড়ির মালিক বিশ্বনাথ বিশ্বাসকে নির্মমভাবে মারধর করে। তার মাথায় আঘাত গুরুতর হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয় এবং বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডাকাত দলের হাতে তার স্ত্রী হেনা বিশ্বাস ও পরিবারের অন্যান্য সদস্যরাও রেহাই পাননি। হেনা বিশ্বাস জানান, ডাকাতরা তার চোখ ও মুখ বেঁধে রাখে এবং বিভিন্ন ঘরে লুকিয়ে রাখা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। ডাকাতি চলে টানা দেড় ঘণ্টা। রাত ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত। ঘটনাটি স্থানীয় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছে।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়ির মহিলাদের স্বর্ণালঙ্কারই ডাকাতদের প্রধান লক্ষ্য ছিল। আহত ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাস বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। ডাকাত চক্রকে শনাক্ত ও গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, এমন ঘটনায় স্থানীয় জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রæত ডাকাতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চন্দনীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গৃহকর্তা গুরুতর আহত

প্রকাশের সময় : ০৯:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫