সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

 জেলা উদীচী কার্যালয়ে তালা ভেঙে কাগজপত্র তছনছের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 182

  উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে কাগজপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। এমন অভিযোগ উঠেছে সংগঠনটির পক্ষ থেকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ মে) দিবাগত রাতের কোনো এক সময়। অজ্ঞাত দুর্বৃত্তরা উদীচী কার্যালয়ের লোহার প্রধান দুটি দরজার হ্যাজবোল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ালমারিতে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র তছনছ করে চলে যায়।

এ বিষয়ে উদীচী রাজবাড়ী জেলা সংসদের সাধারণ সম্পাদক এজাজ আহমেদ বলেন, “কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত নয়। পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং বিকেলে লিখিত অভিযোগ দায়ের করা হবে। একইসাথে সংগঠনের জরুরি সভাও আহ্বান করা হয়েছে।”

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে সংগঠনের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

 জেলা উদীচী কার্যালয়ে তালা ভেঙে কাগজপত্র তছনছের অভিযোগ

প্রকাশের সময় : ০৯:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫