গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজাপুরে ভোক্তার অভিযান: ২ ওষুধ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / 119

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা মঙ্গলবার রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর বাজারে অভিযান চালিয়ে দুই ওষুধ ব্যবসায়ীকে মোট ১৮হাজার টাকা জরিমানা করেছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় মেসার্স ন্যাশনাল ফার্মেসীকে দশ হাজার টাকা এবং পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় মেসার্স সবুজ মেডিকেল হলকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
Tag :
























