গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ২ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / 107

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা সোমবার রাজবাড়ী বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে।
জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় মাছ বাজার সড়কের ফুলসাহা স্টোরকে দুই হাজার টাকা এবং পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় সুজন স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে। তাদের অভিযান অব্যাহত থাকবে।
Tag :
























