শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির
রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের আভিযান

বিশেষ দিন ছাড়া মেলেনা খাসির মাংস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 135

 রাজবাড়ী সদর হাসপাতালের রোগীদের সপ্তাহে একদিন খাসির মাংস দেওয়ার কথা থাকলেও বিশেষ দিন ছাড়া মেলেনা তা। প্রতিদিন দুই বেলা দুধ দেওয়ার কথা থাকলেও তা কখনই দেওয়া হয়না। বৃহস্পতিবার দুর্র্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা রাজবাড়ী সদর হাসপাতালে অভিযান চালিয়ে এসব অনিয়ম পেয়েছে।

দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার জানান, রাজবাড়ী সদর হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করে দেখা গেছে, ৮১ জনের জন্য ২২২ কেজি ২শ গ্রাম মুরগীর মাংস থাকার কথা ছিল। পাওয়া গেছে ১৫ কেজি ২শ গ্রাম। রোগী অনুপাতে যে মুরগীর মাংস দেওয়ার কথা তা থেকে সাত কেজি কম পাওয়া গেছে। চার্ট অনুযায়ী রোগীদের প্রতিদিন দুই বেলা ৩৫০ গ্রাম করে দুধ দেওয়ার কথা। ওয়ার্ড মাস্টারের সাথে কথা বলে জানা গেছে, কোনো রোগীকে দুধ সরবরাহ করা হয়না। শুক্রবারে একদিন খাসির মাংস সরবরাহ করার কথা। অথচ বিশেষ দিন ছাড়া সেটা দেওয়া হয়না। রোগীরাও জানিয়েছে তারা কখনও খাসির মাংস এবং দুধ পায়নি। এছাড়া হাসপাতালে ১০ জন চিকিৎসককে কাগজপত্রে অনুপস্থিত পাওয়া গেছে। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনকে অবগত করবেন বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের আভিযান

বিশেষ দিন ছাড়া মেলেনা খাসির মাংস

প্রকাশের সময় : ০৮:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫