রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘তরুণদের সময় দিন’, উরুগুয়ের কাছে হেরে স্কালোনি হেমন্তের সন্ধ্যায় অদিতি-বাপ্পার গানে মুগ্ধতা হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ

মিশা সওদাগরকে মারধরের ভিডিও ভাইরাল, যা জানা গেল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 129

হাসপাতালে ভর্তি আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। প্রায় ৯ বছর আগে ‘মিসড ক‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মিশা। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন।

এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন। সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশ্যেই বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর।

বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে অভিনেতার হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আরেক অভিনেতা জায়েদ খান।

এদিকে, মিশার অস্ত্রোপচার সময়েই ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দাবি করা হয়, অভিনেতা মিশা সওদাগর মব-এর শিকার হয়েছেন।

তাকে রাস্তায় মারধর করেছেন একদল উৎসুক জনতা। এরপর তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্তরা ভাবেন তিনি মারধরের শিকার হয়েছেন। অনেকই মনে করেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা। তবে বিষয়টি ঠিক নয়। মিশাকে মারধরের ভিডিওটি সত্যি নয়। তার নাম করে ভুয়া একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

মিশা সওদাগরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘তিনি ভালো আছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ভিডিওটি ভিত্তিহীন। অনুরোধ করছি- কারও বিভ্রান্তিকর পোস্টে কান দেবেন না।’

যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে ভালো আছেন অভিনেতা। তার স্বাস্থ্য বিষয়ে ভক্তদের উদ্দেশে অভিনেতা জায়েদ খান বলেন, ‘মিশা ভাই তার হাঁটুতে ব্যথা পেয়েছিলেন কয়েক বছর আগে। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। খুব কষ্ট করতেছিলেন পায়ের ব্যথা নিয়ে। অবশেষে সফলভাবে সেটির অপারেশন সম্পন্ন হলো। আপাতত তিনি ভালো আছেন। বিশ্রামে রয়েছেন।’

২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান মিশা সওদাগর। পরে চিকিৎসকরা জানিয়েছিলেন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিশা সওদাগরকে মারধরের ভিডিও ভাইরাল, যা জানা গেল

প্রকাশের সময় : ১২:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫