গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে যোগ দিয়েছেন নতুন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / 163

রাজবাড়ীতে নতুন পুলিশ সুপার কামরুল ইসলাম যোগদান করেছেন। গত সোমবার বিকেলে তিনি সদ্য বিদায়ী পুলিশ সুপার শামিমা পারভীনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
গত ৮ এপ্রিল তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। একই আদেশে মোছা. শামিমা পারভীনকে ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমানড্যান্ট হিসেবে বদলি করা হয়।
মো. কামরুল ইসলাম পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা।
দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, সবাই মিলে রাজবাড়ীকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
Tag :
























