Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

টিসিবির জন্য ১৭৭ কোটি টাকার রাইস ব্রাণ তেল কিনবে সরকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 124

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রাণ তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ১৭৭ কোটি টাকা।

মঙ্গলবার (১৩ মে) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের জন্য এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৭৭ কোটি ১০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬১ টাকা।

সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো- তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রধান অয়েল মিলস লিমিটেড, গ্রিণ অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ও মজুমদার প্রোডাক্টস লিমিটেড।

এরমধ্যে মজুমদার প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ৫০ লাখ লিটার ও তামিম অ্যাগ্রোর কাছ থেকে ২০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনা হবে। এছাড়া প্রধান অয়েল মিলস লিমিটেড ও গ্রিণ অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজের কাছ থেকে কেনা হবে ২০ লাখ লিটার করে রাইস ব্রান তেল।

ক্রয় সম্পন্ন করার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এসব রাইস ব্রাণ তেল বিক্রি করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টিসিবির জন্য ১৭৭ কোটি টাকার রাইস ব্রাণ তেল কিনবে সরকার

প্রকাশের সময় : ০৩:১৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫