সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রেন টিউমারের চিকিৎসার পর নাটকে ফিরেই বাজিমাত, তানিয়া বৃষ্টির প্রশংসায় দর্শকেরা কিউআর কোড স্ক্যান করার আগে যেসব বিষয় লক্ষ রাখবেন এক দৌড়েই রাফিনিয়া দেখালেন, কেন তিনি বার্সেলোনার অধিনায়ক সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম কালুখালীর সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যু টসে বিভ্রান্তি, রানা–মুকিমের উত্তেজনা: ভারত–পাকিস্তান ম্যাচে যত কাণ্ড শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা ঘরের আয়তন অনুযায়ী টিভির পর্দা কত বড় হওয়া উচিত

মেয়ে ‘হত্যা’র বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১৩:১০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 203

মেয়েকে হত্যা করা হয়েছে এমন দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন মা নাসিমা বেগম। রোববার বিকেলে কালুখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ দাবি জানান। তিনি কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়া গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর গার্মেন্টে চাকরী করেন। তার মেয়ে রিয়া কালুখালীর মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী। ফেসবুকে পরিচয়ের সুত্রধরে ৪ বছর পুর্বে টাঙ্গাইল জেলার সখিপুর থানার কালিদাস ঠকানীপাড়া গ্রামের বাবুলের ছেলে সৌদি প্রবাসী নিরব (২৩) সাথে মোবাইলে বিয়ে হয়। বিয়ের পর শশুর বাড়ীতে ৫ মাস গিয়ে সংসার করে। সেখানে শ^শুর বাড়ির লোকেরা তার মেয়েকে নির্যাতন করত। নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়ী কালুখালী উপজেলার  সাওরাইল ইউনিয়নের বিকয়া গ্রামে এসে বসবাস ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজে পড়ালেখা করতে থাকে। নিরব সৌদি আরব থেকে দেশে ফিরে গত ১৭ এপ্রিল কলেজে যায়। সেখানে রিয়ার সাথে খারাপ আচরণ করে ও জোড়পুর্বক নিয়ে যাওয়ার জন্য হুমকি প্রদর্শন করে। রিয়ার সাথে তার মামা বাড়ীতে গেলে ওই বাড়ীর লোকজন অভিভাবক নিয়ে আসতে বলে। পরে রিয়াকে পাংশা উপজেলার মাছপাড়ার শিহড় গ্রামের তার  খালা রোজিনার বাড়ীতে যায়। গত ২২ এপ্রিল সকালে রিয়া কাজীর মাধ্যমে নিরবকে তালাক দেয়। ওইদিনই রিয়ার বাবা আমিরুল ইসলাম পাংশা থানায় অভিযোগ দায়ের করেন। পরে রিয়ার বাবা, তার চাচা-চাচি ও তালাকপ্রাপ্ত স্বামী নিরবের উপস্থিতিতে পুলিশ রিয়াকে তাদের হাতে তুলে দেয়। সেখান থেকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার চরপাড়া গ্রামের বাড়ীতে নিয়ে রাতে পুনরায় বিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। পরদিন রিয়া ফোনে তার মাকে জানায় আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলবে।  ২৫ এপ্রিল বিকেলে ফোনে জানতে পারেন তার মেয়ে আতœহত্যা করেছে। কিন্তু ওরা পরিকল্পিত ভাবে আমার মেয়েকে হত্যা করেছে। তিনি তার মেয়ে হত্যার বিচার দাবী করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেয়ে ‘হত্যা’র বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৯:১৩:১০ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫