গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার ডা. গোলাম নবী

কালুখালী প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৯:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 557

বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হয়েছেন ফিজিও থেরাফিস্ট চিকিৎসক গোলাম নবী (৩৭)। রোববার দুপুরে পাংশা উপজেলার পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করে কালুখালী থানার পুলিশ। তিনি কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।
কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, সরকারবিরোধী লিফলেট বিতরণের ঘটনায় কালুখালী থানার পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে যে মামলা দায়ের করেন, এ মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। রোববারই তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :
























