গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের বাজারে কমল সোনার দাম
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 125
দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ৩,৫৬৯ টাকা হ্রাস পেয়ে নতুন মূল্য দাঁড়িয়েছে ১,৬৮,৯৭৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
নতুন এই দর আগামীকাল রবিবার (৪ মে) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দামে ২১ ক্যারেটের ভরি ১,৬১,৩০১ টাকা, ১৮ ক্যারেটের ১,৩৮,২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১,১৪,২৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ২,৮৪৬ টাকা, ২১ ক্যারেটের ২,৭১৮ টাকা, ১৮ ক্যারেটের ২,৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৭৫০ টাকা।
Tag :




















