Dhaka ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, পুলিশি নিরাপত্তা চাইল বিএনপি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 145

চার মাস পরে আগামী ৫ মে লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। দেশে ফেরার পর তার জন্য পুলিশের নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ৫ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন। তার ধানমণ্ডির ৫-নম্বর রোডের বাসায় ও রাস্তায় চলাচল সময়ে পুলিশের নিরাপত্তা চেয়ে এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিবের স্বাক্ষরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপিসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এক-এগারো সরকারের সময় ডা. জোবাইদা স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনে চলে যান। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, পুলিশি নিরাপত্তা চাইল বিএনপি

প্রকাশের সময় : ০৭:১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫