Dhaka ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

দুই বাংলাদেশীকে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে আনলো স্থানীয়রা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 121

দিনাজপুরের বিরল সীমান্তে দু’জন বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনার পাল্টা পদক্ষেপে হিসেবে তাৎক্ষণিক দু‘জন ভারতীয়কে ধরে এনেছেন স্থানীয়রা।

শুক্রবার (২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। পরে এ নিয়ে পতাকা বৈঠকে বসেছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

স্থানীয়রা জানান, বিরলের ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের বিজিবির ধর্মজৈন বিওপির কাছে সীমান্তের ৩২০ নম্বর মেইন পিলারের সাব পিলার ৯ এস ও ১০ এস-এর মধ্যবর্তী স্থানে জমিতে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই বাংলাদেশী কৃষক। এ সময় বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যান।

এই ঘটনা জানতে পেরে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়ায়। পরে তারা একই এলাকা থেকে অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয় আদিবাসী কৃষককে ধরে নিয়ে আসেন।

অবিনাশ টুডু ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের সরন টুডুর ছেলে এবং একই গ্রামের ফিলিপ সরেন লতু সরেনের ছেলে।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের ধর্মজৈন বিওপির কমান্ডার নায়েক সুবেদার রেজাউল ক‌রিম জানান, ধরে নিয়ে যাওয়া বাংলাদেশী দুই কৃষককে ফেরত পেতে এবং ভারতীয় ওই দুই নাগরিককে ফেরত দিতে বিএসএফের সাথে পতাকা বৈঠকে বসেছে বিজিবি।

স্থানীয়দের দাবি, এর আগেও সীমান্ত এলাকা থেকে বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। ওই সময়ও ভারতীয় নাগরিককে ধরে এনেছিলেন তারা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে উভয়কে নিজ নিজ দেশে হস্তান্তর করা হয়েছিল।

সূত্র : ইউএনবি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই বাংলাদেশীকে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে আনলো স্থানীয়রা

প্রকাশের সময় : ০৬:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫