শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে কিরণের প্রশ্নের মুখে মেয়ারের নিয়োগের ব্যাখ্যা দিলেন তাবিথ দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে ৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন

অটোরিকশা তৈরির ওয়ার্কশপে শিগগিরই অভিযান : ডিএনসিসি প্রশাসক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 190

আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুরের পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ
রাজধানীতে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে ডিএনসিসি ও ডিএমপি যৌথভাবে কাজ করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এরই মধ্যে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা করেছে। শিগগিরই রাতে অভিযান চালিয়ে এগুলো বন্ধ করে দেবো।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুরের পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন ডিএনসিসির ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের আওতাধীন এলাকায় সাতটি প্যাকেজে মোট ২০ কিলোমিটার রাস্তা, ৩৪ কিলোমিটার নর্দমা ও ১৫ কিলোমিটার ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

ডিএনসিসি প্রশাসক বলেন, বিভিন্ন এলাকার বাড়ির মালিক সমিতিকে অনুরোধ করবো আপনারা আপনাদের এলাকায় অবৈধ অটোরিকশা ঢুকতে দেবেন না। আপনাদের আবাসিক এলাকাগুলো যে পরিকল্পনা করে করা হয়েছে, সেই পরিকল্পনার বাইরে কিছু করতে দিয়েন না। আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক কাজ করতে দেবেন না। সিটি করপোরেশনের সঙ্গে আপনারা স্থানীয় কমিউনিটি সোচ্চার হলে অবৈধ অটোরিকশা, অবৈধ হকার বন্ধ করা সহজ হবে।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অটোরিকশা তৈরির ওয়ার্কশপে শিগগিরই অভিযান : ডিএনসিসি প্রশাসক

প্রকাশের সময় : ০৭:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫