Dhaka ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

আম পাড়ার অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতন

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 163

  আম পাড়ার অভিযোগে ১০ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। রাজবাড়ীর পাংশা পৌর এলাকার মৌকুড়ি গ্রামে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এ অভিযোগ একই গ্রামের শামীম সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুর বাবা মো. রবিউল ইসলাম পাংশা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সে।

শিশুর বাবা মো. রবিউল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে তার ছেলে বন্ধুদের সাথে খেলছিল। এক ফাঁকে তার ছেলে শামীমের গাছ থেকে একটি আম পাড়ে। এই অপরাধে শামীম তার ছেলেকে গাছের সাথে বেঁধে মারধর করে। তার ছেলের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে শামীম পালিয়ে যায়। নির্যাতনে তার ছেলে অসুস্থ হয়ে পড়ায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত শামীম সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি নতুন বাড়ি করেছেন। বাড়ির পাশে ছোট একটি আম গাছে প্রচুর আম ধরেছে। কিন্তু ছেলেপেলেরা সব আম পেড়ে নিয়ে যাচ্ছে। ওদের মানা করলেও শোনেনা। মঙ্গলবার বিকেলেও ওরা আম পাড়ছিল। একটাকে ধরে পায়ে দুটো বাড়ি মেরে কাঁঠাল গাছে বেঁধে রেখেছিলাম। কাজটি ঠিক হয়েছে কীনা এমন প্রশ্নের জবাবে বলেন, সারাদিন পরিশ্রমের পর বাড়িতে ফিরে একাজটা হয়ে গেছে।

পাংশা মডেল থানার ওসি মো. সালাউদ্দিন জানান, এব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আম পাড়ার অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতন

প্রকাশের সময় : ০৫:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫