২ ফার্মেসীসহ ৩ ব্যবসায়ীর জরিমানা

- প্রকাশের সময় : ০৫:২১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / 178

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে বুধবার রাজবাড়ীর কালুখালীতে দুই ফার্মেসীসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা।
জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকার মেসার্স বিসমিল্লাহ মেডিকেল হলকে তিন হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের পাশাপাশি সঠিক নিয়মে পণ্য সরবরাহ না করায় মেসার্স মা মেডিসিন হাউসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ইমরান স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৫ ও ৫১ ধারায় এ জরিমানা করা হয়েছে। রাজবাড়ী কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ কর্মকর্তা রাজিব খান ও রাজবাড়ী জেলা পুলিশ অভিযানে সহযোগিতা করেছে। অভিযানকালে ক্রেতা বিক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
























