সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 157

  রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের উত্তর পাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত বেহাল সড়কটির দ্রæত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বাণিবহ ইউনিয়নবাসী’র ব্যানারে বুধবার বেলা ১১টার দিকে বাণিবহ উত্তরপাড়া নুরমুনমেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন বাণিবহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য আলী আকবর, উত্তর পাড়া নুরমুনমেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম আনিছ, স্থানীয় বাসিন্দা কামাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বাণিবহ উত্তর পাড়া হাফিজিয়া মাদ্রাসা, আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, আননূর তাহফিজুল কোরআন মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, উত্তর পাড়া ও পশ্চিম পাড়ার দুইটি মসজিদ সবই এই রাস্তার পাশে অবস্থিত। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। কাদা, গর্ত ও ভাঙাচোরা অবস্থার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এমনকি একজন মেয়ের বিয়েও এই রাস্তাঘাটের কারণে ভেঙে গেছে বলে দাবি করেন বক্তারা।

মানববন্ধন শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫