Dhaka ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ভারতে যুবকের দেহে মিলল নারীর প্রজনন অঙ্গ, বিস্মিত চিকিৎসকেরা মারা গেলেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা সভাপতি রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প তিন বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, লাশ লুকানো হয় ঘরের আলনার পেছনে জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী বালিয়াকান্দীতে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে হাজারো মানুষের ভিড় মান্দায় বৃদ্ধকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, গ্রেফতার ১ শৈলকুপায় ইটভাটায় ট্রাক্টরচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

দুই সপ্তাহের মধ্যে চালের দাম কমবে : বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 194

দুই সপ্তাহের মধ্যেই চালের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময়ের মধ্যে বাজারে বোরো ধানের চাল চলে আসায় দাম কমবে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শেখ বশিরউদ্দিন বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি, নতুন ধান উঠে এলে চালের বাজার আরো সহনীয় হয়ে উঠবে।’

এ সময় বেশ কিছু দিন ধরে চালের দাম বেশি থাকায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘বোরো ধান বাজারে এলেই দাম কমবে। কারণ নাজিরশাইল বা মিনিকেটের মতো চিকন চালগুলো বোরো মৌসুমের চাল থেকেই আসে।’

উপদেষ্টা জানান, চলতি বছর আবহাওয়া ও বিদ্যৎ ঠিকভাবে ছিল। পাশাপাশি, সারের সরবরাহ ভালো থাকায় এ বছর ধানের ফলন ভালো পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেখ বশিরউদ্দিন আরো বলেন, ‘কৃষিপণ্য একটা গতিশীল জিনিস। তবে সব পণ্যে সরকার তীক্ষ্ণ দৃষ্টি রেখেই ব্যবস্থাপনা করছে। যেসব পণ্যের দাম সহনীয় করা প্রয়োজন বলে মনে করে সরকার, সেসব পণ্যের দাম কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এ সময় ট্রাম্পের প্রতিনিধিদল বাংলাদেশে এলে দু’ দেশের বাণিজ্য নিয়ে কথা বলার সম্ভাবনা আছে কিনা-জানতে চাইলে তিনি বলেন, একমাত্র এ বিষয়টিই গুরুত্ব পাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই সপ্তাহের মধ্যে চালের দাম কমবে : বাণিজ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ০৯:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫