রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘তরুণদের সময় দিন’, উরুগুয়ের কাছে হেরে স্কালোনি হেমন্তের সন্ধ্যায় অদিতি-বাপ্পার গানে মুগ্ধতা হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ

ঢাকায় পাকিস্তানি গায়ক এনে লাপাত্তা আয়োজক, স্থগিত কনসার্ট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / 333

পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ। বিশ্বজুড়ে যার ভক্ত-অনুরাগী রয়েছে। সদ্যই ঢাকায় এসেছেন তিনি। কথা ছিল, ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন।

কিন্তু শেষ পর্যন্ত ঢাকায় এসেও আর গান গাওয়া হলো না তার। কনসার্টটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। কনসার্ট শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে আয়োজক প্রতিষ্ঠান ফেসবুকে জানিয়ে দেয়, কনসার্টটি স্থগিত করা হয়েছে। কারণ দর্শানো হয়েছে- নিরাপত্তাজনিত সমস্যাকে।

ঢাকার শিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোর– এই কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু আয়োজকরা কারো সঙ্গেই যোগাযোগ রাখেননি বলে অভিযোগ করেছেন শিল্পীরা। বিষয়টি নিয়ে এ কে রাহুল বলেন, একজন আন্তর্জাতিক শিল্পী অতিথি হয়ে দেশে এসেছেন। প্র্যাকটিসও করেছেন। অথচ আয়োজকরা একেবারে শেষ মুহূর্তে গায়েব হয়ে গেলেন। এটা শুধু লজ্জাজনক নয়, শিল্পীসমাজের জন্য অপমানজনকও।

ব্যান্ড লেভেল ফাইভের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানান, আয়োজকরা গতকাল যে পেমেন্ট দেওয়ার কথা বলেছিল, সেটিও দেয়নি। তখন থেকেই সন্দেহ হয়েছিল কিছু একটা হতে পারে। অন্যদিকে, এই কনসার্টের জন্য তিন ক্যাটাগরির টিকিট বিক্রি হয়েছিল।

জেনারেল এক হাজার ৯৯৯ টাকা, মেলোডি জোন তিন হাজার ৪৯৯ এবং প্রিমিয়াম ১০ হাজার টাকা। কনসার্টটি হওয়ার কথা ছিল পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে। তবে ভেন্যু কর্তৃপক্ষ জানায়, ‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’ নামের কোনো প্রতিষ্ঠানের আজকের দিনের জন্য বুকিং ছিল না। তারা যোগাযোগ করেছিল ঠিকই, কিন্তু কোনো পেমেন্ট দেয়নি। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য দর্শক ভেন্যুতে হাজির হন। কিন্তু সেখানে গিয়ে দেখেন গেট বন্ধ, নেই কোনো আয়োজনের চিহ্ন। দর্শকরা আয়োজকের নম্বরে ফোন করলেও সব নম্বর বন্ধ পাওয়া গেছে বলে জানা যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকায় পাকিস্তানি গায়ক এনে লাপাত্তা আয়োজক, স্থগিত কনসার্ট

প্রকাশের সময় : ০১:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫