শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে ৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা মাতিয়া বানু শুকু: স্মৃতি, শিল্প ও ভালোবাসার এক অসমাপ্ত উপাখ্যান বকা দিয়েছিলেন কোচ, এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম

ইসলামি ব্যাংকিংয়ের জন্য স্বতন্ত্র বিভাগ চালু করলো বাংলাদেশ ব্যাংক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 131

দেশে ইসলামি ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি স্বতন্ত্র ‘ইসলামি ব্যাংকিং রেগুলেশন্স অ‌্যান্ড পলিসি’ বিভাগ গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

ইসলামি ব্যাংকিং ব্যবস্থার তদারকি ও নীতি নির্ধারণের জন্য দীর্ঘদিন ধরে শরিয়াহভিত্তিক কেন্দ্রীয় বিভাগ গঠনের দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। যদিও সেভাবে কেন্দ্রীয় শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন করা সম্ভব হয়নি, তবে ইসলামি ব্যাংকিং কার্যক্রম সুসংহত করতে এই নতুন বিভাগ কাজ করবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সংক্রান্ত যাবতীয় নীতি ও নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রম এই বিভাগের মাধ্যমে সম্পন্ন হবে।

এছাড়া একই প্রজ্ঞাপনে ব্যাংক পরিদর্শন বিভাগ-৯, পরিদর্শন পরিপালন বিভাগ, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ চালু করা হয়েছে। এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগসমূহের আওতাধীন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিসমূহের প্রধান কার্যালয় ও তাদের শাখাসমূহের পরিদর্শন পরবর্তী পরিপালন সংক্রান্ত কার্যক্রম ‘পরিদর্শন পরিপালন বিভাগ’-এর মাধ্যমে সম্পন্ন হবে। আর মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ ও মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯ এ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও কার্যকরভাবে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ’-এর মাধ্যমে সম্পাদিত হবে।

এই পদক্ষেপগুলোর মাধ্যমে দেশের ব্যাংকিং খাতের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে বলে আশা করা হচ্ছে কেন্দ্রীয় ব‌্যাং‌কের সং‌শ্লিষ্টরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসলামি ব্যাংকিংয়ের জন্য স্বতন্ত্র বিভাগ চালু করলো বাংলাদেশ ব্যাংক

প্রকাশের সময় : ০১:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫