Dhaka ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

পুকুর খননের সময় মিলল ২৭ কেজি ওজনের বিষ্ণুমূর্তি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 170

দিনাজপুরের নবাবগঞ্জে পুকুর খননের সময় পাওয়া গেছে ২৭ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামের একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরটির পাশে একটি পরিত্যক্ত রাজবাড়ি রয়েছে। জনশ্রুতি আছে, সেখানে একসময় সনাতন ধর্মাবলম্বী এক রাজা বাস করতেন। উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা ২৯ ইঞ্চি, প্রস্থ ১৩ ইঞ্চি এবং ওজন ২৭ কেজি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাফিজুল ইসলাম বলেন, পুকুরটির মালিক হরিনাথপুর গ্রামের বাসিন্দা আনিছার রহমান। গতকাল সকাল থেকে এক্সকাভেটর দিয়ে পুকুর খনন করা হচ্ছিল। একপর্যায়ে বিকেলে ওই যন্ত্রের বাকেটে মূর্তিটি উঠে আসে। খবর পেয়ে উৎসুক জনতা সেখানে ভিড় করে। পরে এক্সকাভেটরের চালক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মুঠোফোনে বিষয়টি জানান। বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউএনও আশরাফুল হকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

ইউএনও আশরাফুল হক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখান থেকে ২৭ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এটির আনুমানিক মূল্য নির্ধারণ করা এখনই সম্ভব নয়। মূর্তিটি গতকাল সন্ধ্যায় পুলিশি হেফাজতে দিনাজপুর জেলা ট্রেজারিতে পাঠানো হয়েছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুকুর খননের সময় মিলল ২৭ কেজি ওজনের বিষ্ণুমূর্তি

প্রকাশের সময় : ১০:১৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫