শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে কারখানা করবে সুইডিশ কোম্পানি নিলোর্ন, সমঝোতা স্মারক সই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 225

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) কারখানা স্থাপন করতে যাচ্ছে সুইডিশ কোম্পানি নিলোর্ন বাংলাদেশ লিমিটেড। সেলক্ষ্যে মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ বিশেষ অর্থনীতি অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছেন নিলোর্ন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কাইয়ুম।

মূলত, নিলোর্ন পোশাক ও অন্যান্য পণ্যের লেভেলিং ও ব্র্যান্ডিং সল্যুশন দিয়ে থাকে। নতুন এ কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে কোম্পানিটির বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে বলে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে, এদিন সকালে বিএসইজেড পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। এসময় তাদের জাপানের সহায়তায় গড়ে ওঠা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো, সম্ভাবনা ও চলমান প্রকল্প সম্পর্কে জানানো হয়ে। পরিদর্শনকালে প্রতিনিধিরা সরকারের বিনিয়োগবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

মূলত, বিএসইজেড জাপান ইকোনমিক জোন নামেও পরিচিত। যা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই সফরের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সরাসরি মাঠ পর্যায়ে সম্ভাবনা পরখ করার সুযোগ তৈরি হয়েছে। এর আগে, সোমবার (৭ এপ্রিল) সম্মেলনের প্রথম দিন ৭০ জন বিনিয়োগকারীর একটি দল চট্টগ্রামের মিরেরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নারায়ণগঞ্জে কারখানা করবে সুইডিশ কোম্পানি নিলোর্ন, সমঝোতা স্মারক সই

প্রকাশের সময় : ১২:৫৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫