Dhaka ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী কিউআর লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী মুস্তাফিজের এক ওভারেই বদলে গেল ম্যাচ, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮ সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 99

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার পুরো ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বজুড়ে এই ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

রোববার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী সোমবার ফিলিস্তিনজুড়ে সাধারণ ধর্মঘট পালন করা হবে। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিক সমর্থক ও ন্যায়বিচারের পক্ষে কাজ করা লোকজনকে সমর্থন জানিয়ে এই ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস।

রোববার এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস বিশ্বজুড়ে ধর্মঘট সফল করতে সবার প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে প্রতিরোধের কণ্ঠস্বর জোরাল ও ইসরায়েলি বাহিনীর সংঘটিত ভয়াবহ গণহত্যা ও অপরাধকে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে গোষ্ঠীটি।

ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস বলেছে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে নির্বিচার গুলি চালিয়ে বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশু ও নারীদের হত্যাকাণ্ড এবং ফিলিস্তিনিদের নিজ বাড়িঘর থেকে বাস্তুচ্যুত করার লক্ষ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘটাতে এবং আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে একত্রিত করার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে অন্তত ৪৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর মধ্যে রোববার ভোরের দিকে খান ইউনিসের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হন। বোমা হামলায় এই ফিলিস্তিনিদের মরদেহ ছিন্ন-ভিন্ন হয়ে গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক

প্রকাশের সময় : ০৯:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫