Dhaka ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিউআর লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী মুস্তাফিজের এক ওভারেই বদলে গেল ম্যাচ, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮ সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ

টানা ৯ দিনের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 214

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে সরকারি অফিস আজ রবিবার খুলছে। আজ থেকে রোজার আগের নিয়মেই অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। গত ২৮ মার্চ থেকে গতকাল শনিবার পর্যন্ত টানা ছুটি কাটালেন সরকারি চাকরিজীবীরা। গত ৩১ মার্চ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছে অসংখ্য মানুষ। কর্মজীবী মানুষ ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই গতকালের মধ্যে ঢাকায় পৌঁছেছেন। রাজধানীর লঞ্চ, রেল ও বাসস্টেশনে গতকাল দেখা গেছে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়।

একসঙ্গে অনেক যাত্রী ফেরার কারণে রাজধানীতে ফেরা মানুষ গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে লঞ্চে সদরঘাটে নামা মানুষের ভোগান্তি ছিল বেশি।

রোজা ও ঈদের ছুটি শেষে আগের নিয়মে ফিরবে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

আজ থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। উচ্চ আদালত ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও আজ থেকে রোজার আগের সময় ধরে চলবে।

প্রসঙ্গত, ঈদের আগে ২৮ মার্চ (শুক্রবার) ছিল শবেকদরের ছুটি। এবার ২৯ মার্চ (শনিবার) থেকে শুরু হয় ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) ছিল ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝখানে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল, সেদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার।

এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুই দিনের সাপ্তাহিক ছুটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টানা ৯ দিনের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস

প্রকাশের সময় : ১০:২৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫