Dhaka ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয় শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ কারা পাবেন টিসিবির কার্ড, জানালো মন্ত্রণালয় অসদাচরণ ও ‘পলায়ন’-এর অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত হাসিনাকে ফেরাতে ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের ডেঙ্গুরোগীর চাপে হাসপাতাল, শয্যার জন্য ছুটছেন স্বজনরা মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরি কালীগঞ্জে দু’দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতা-কর্মী গ্রেফতার গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

ড. ইউনূসের প্রতিনিধিকে মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 139

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সাথে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওয়াং।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় টেলিফোনে এ বৈঠক করেছেন তারা।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

বৈঠকে উভয় কর্মকর্তা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন। এটি নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এ পর্যন্ত অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

বৈঠকের বরাত দিয়ে আবুল কালাম আজাদ মজুমদার জানান, সম্প্রতি মার্কিন সরকার রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন করে ৭৩ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের সর্ববৃহৎ দাতা দেশ। ২০১৭ সাল থেকে দেশটি প্রায় দু’ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে এবং জাতিসঙ্ঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা দিয়ে আসছে।

এছাড়া যুক্তরাষ্ট্র গত জুলাই মাসের গণআন্দোলনের নারী ছাত্রনেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ড. ইউনূসের প্রতিনিধিকে মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

প্রকাশের সময় : ১১:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫