মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

দুই দিনেও মেরামত হয়নি খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধ, পানিবন্দি ১১ গ্রাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 154

ঈদের দিন সাতক্ষীরায় তীব্র জোয়ারে খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বাঁধ গত দুই দিনেও মেরামত হয়নি। তীব্র জোয়ারে লোকালয়ে পানি প্রবেশ করে ১১ টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে ছোট বড় অসংখ্য পুকুর ও চিংড়ি ঘের। পানিতে তলিয়ে আছে হাজার হাজার হেক্টর ধানের ক্ষেত। ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার মাছ। প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

এখনো বসতবাড়ি, উঠান ও বাড়ির আঙ্গিনায় পানি থাকায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ফলে উপকূলে ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে।

ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে বিছট গ্রামের আব্দুর রহিম সরদারের ঘেরের বাসার কাছ থেকে প্রায় ২’শ ফুট এলাকা জুড়ে তীব্র জোয়ারে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ হঠাৎ করে খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়। হু হু করে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে মুহূর্তের মধ্যে আনুলিয়া ইউনিয়নের বিছট, বল্লভপুর, আনুলিয়া, নয়াখালী, চেঁটুয়া ও কাকবসিয়াসহ ১১ গ্রাম প্লাবিত হয়। এতে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে।

ঈদের দিন দুপুরে এলাকাবাসী বাঁধ মেরামতের চেষ্টা করলে তীব্র জোয়ারের কারণে তা ব্যর্থ হয়। তবে গত দুই দিনে এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ডের লোকজন জিও ব্যাগে মাটি ও বালি ভরে বাঁধটি পুনরায় রিং বাঁধ দিয়ে মেরামতের চেষ্টা করে। কিন্তু সকাল ও বিকেলে জোয়ার ভাটার কারণে বাঁধটি মেরামত করতে ব্যর্থ হয়।

সাতক্ষীরা পাউবো বিভাগ-১ এর আশাশুনি জোনের উপ প্রকৌশলী সৈয়দ রাশেদুল ইসলাম জানান, বেড়িবাঁধ ভাঙনের খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে বাঁধটি নির্মাণের চেষ্টা করে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগের ব্যবস্থা করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই দিনেও মেরামত হয়নি খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধ, পানিবন্দি ১১ গ্রাম

প্রকাশের সময় : ০১:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫