Dhaka ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয় শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ কারা পাবেন টিসিবির কার্ড, জানালো মন্ত্রণালয় অসদাচরণ ও ‘পলায়ন’-এর অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত হাসিনাকে ফেরাতে ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের ডেঙ্গুরোগীর চাপে হাসপাতাল, শয্যার জন্য ছুটছেন স্বজনরা মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরি কালীগঞ্জে দু’দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতা-কর্মী গ্রেফতার গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সুমাইয়ার পরিবারের সাথে তথ্য উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • / 123

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: মাহফুজ আলম সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সুমাইয়া আক্তারের পরিবারের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

তথ্য উপদেষ্টা শহীদ সুমাইয়ার পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন ও খোঁজখবর নেন এবং তাদের হাতে ঈদ উপহার তুলে দেন।

মাহফুজ আলম বলেন, ‘সুমাইয়ার মতো অনেক মানুষকে ফ্যাসিবাদীরা নির্মমভাবে হত্যা করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার খুনিদের বিচারের আওতায় আনার জন্য কাজ করছে।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য।’

উপদেষ্টা মাহফুজ সুমাইয়ার নয় মাস বয়সী শিশুকন্যার হাতে ঈদের উপহারও তুলে দেন।

সূত্র : বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সুমাইয়ার পরিবারের সাথে তথ্য উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রকাশের সময় : ০৪:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫