মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

ভূমিকম্পে মিয়ানমারে নিহত বেড়ে ১৪৪, থাইল্যান্ডে নিখোঁজ ৯০

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • / 113

শক্তিশালী জোড়া ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন আরও ৭৩০ জন। থাইল্যান্ডে অন্তত ৩ জন নিহত ও ৯০ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২:৫০ মিনিটে, মিয়ানমারের সাগাইং শহরের ১৬ কিলোমিটার (১০ মাইল) উত্তর-পশ্চিমে, ১০ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৭.৭। কিছুক্ষণ পর ৬.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

মিয়ানমারের সামরিক জান্তা সরকার নিহতের সংখ্যা নিশ্চিত করেছে এবং আশঙ্কা করা হচ্ছে যে সংখ্যাটি আরও বাড়তে পারে। সামরিক সরকারের কর্মকর্তা জেনারেল মিন অং হ্লাইং এক টেলিভিশন ভাষণে বলেছেন, “নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।”

ভূমিকম্পের আঘাত লেগেছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফুমথাম ওয়েচাইয়েচাই জানিয়েছেন, থাইল্যান্ডে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৯০ জন নিখোঁজ রয়েছে। ব্যাংককে একটি নির্মাণাধীন ভবন ধসে হতাহতের ঘটনা ঘটেছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা ইতোমধ্যে ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রাজধানীর বিভিন্ন সড়কে ফাটল ধরেছে এবং উত্তরাঞ্চলীয় শহর চিয়াং মাই-তেও ব্যাপক কম্পন অনুভূত হয়েছে।

সূত্র: এপি, স্কাই নিউজ, আনাদোলু

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভূমিকম্পে মিয়ানমারে নিহত বেড়ে ১৪৪, থাইল্যান্ডে নিখোঁজ ৯০

প্রকাশের সময় : ১০:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫