Dhaka ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়ার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড পত্নীতলায় ২৫ বোতল আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেফতার কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই: ডেপুটি স্পিকার মহেশপুরে দেশীয় পিস্তল, গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার বিজেএসে সুপারিশপ্রাপ্ত; বিচারক হওয়ার পথে রাজবাড়ীর দুই কৃতী সন্তান

‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • / 251

ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদ কার্ড বের করেছে বাংলা একাডেমি। সংস্থাটির মহাপরিচালক স্বাক্ষরিত ওই কার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শেয়ার করা হয়েছে। এতে বাংলা একাডেমি ‘ঈদ’ বানানটি ব্যবহার করেছে।

এরপরই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে, তাহলে কি বাংলা একাডেমি ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে?

এই আলোচনা আরো বাড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুকের একটি পোস্ট।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে বলা হয়েছে, ‘বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমি—‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফেরার ঐতিহাসিক সিদ্ধান্ত।’

বাংলা একাডেমির পক্ষ থেকে মহাপরিচালকের ঈদ শুভেচ্ছার ঈদ কার্ডে ব্যবহার করা হয়েছে ‘ঈদ মোবারক’। এই কার্ডটিও বৃহস্পতিবার বাংলা একাডেমির ফেসবুকে পেজে পোস্ট করা হয়েছে। যাতে সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমের স্বাক্ষর রয়েছে।

এ বিষয়ে ড. মোহাম্মদ আজম জানান, ‘ঈদ’ বানানের মতো বিতর্কিত কিছু শব্দের পরিবর্তন নিয়ে কাজ করছে বাংলা একাডেমি। একটি কমিটি এরই মধ্যে কাজ করছে, সেটি রিফর্ম করে ঈদের পর আরেকটি কমিটি করা হবে। এরপর কমিটির সুপারিশে বাংলা একাডেমির অভিধানে নতুন সংস্করণে এসব পরিবর্তন আনা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি?

প্রকাশের সময় : ১১:৪৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫