Dhaka ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়ার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড পত্নীতলায় ২৫ বোতল আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেফতার কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই: ডেপুটি স্পিকার মহেশপুরে দেশীয় পিস্তল, গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার বিজেএসে সুপারিশপ্রাপ্ত; বিচারক হওয়ার পথে রাজবাড়ীর দুই কৃতী সন্তান

এপ্রিলে তাপমাত্রা ছাড়াতে পারে ৪১ ডিগ্রি, বজ্রঝড়ের আভাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 117

আসছে এপ্রিলে দেশের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। এছাড়া হতে পারে তীব্র বজ্রঝড়ও।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, এপ্রিলে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এছাড়া দেশে ৫-৭ দিন বন্ধ ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।

এপ্রিলেই দেশে ২-৪টি মৃদু (৩৬-৩৭.৯°সে.)/ মাঝারি (৩৮-৩৯.৯° সে.) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯°সে.) তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

এদিকে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে এ অঞ্চলের নদ-নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ সময় দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩.৫০-৫.৫০ মি.মি. এবং গড় সূর্য কিরণকাল ৬.৫০ – ৮.৫০ ঘণ্টা থাকতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এপ্রিলে তাপমাত্রা ছাড়াতে পারে ৪১ ডিগ্রি, বজ্রঝড়ের আভাস

প্রকাশের সময় : ০৯:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫