Dhaka ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয় শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ কারা পাবেন টিসিবির কার্ড, জানালো মন্ত্রণালয় অসদাচরণ ও ‘পলায়ন’-এর অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত হাসিনাকে ফেরাতে ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের ডেঙ্গুরোগীর চাপে হাসপাতাল, শয্যার জন্য ছুটছেন স্বজনরা মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরি কালীগঞ্জে দু’দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতা-কর্মী গ্রেফতার গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

ঈদের দিন বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অধিদপ্তর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 142

দরজায় কড়া নাড়ছে অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের ছুটিতে কয়েক দিন আগে থেকে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ঢাকার কর্মজীবী মানুষ। আজ বৃহস্পতিবার, ২৬ রমজান। যদি এবার ২৯টি রোজা হয়, তবে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে ৩১ মার্চ।

আর রোজা যদি ৩০টি হয়, তবে ঈদ হবে ১ এপ্রিল। স্বভাবতই এটি ভাবনার বিষয় যে ঈদের আগে, ঈদের দিন ও ঈদের পরের কিছুদিন কি বাংলাদেশে বৃষ্টি হবে নাকি অতিরিক্ত গরম পড়বে?

আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ কারণে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া রাজশাহী, রাঙামাটি, ফেনী, সীতাকুণ্ড, যশোর, বাগেরহাট ও পটুয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। অর্থাৎ আগামী ৩ এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তবে দু-এক জায়গায় খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, এলাকাভেদে তাপমাত্রার হেরফের হতে পারে। তবে ঈদের দিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার সম্ভাবনা কম। এর ব্যতিক্রমও হতে পারে। এই ব্যতিক্রম হওয়ার কারণ, পার্শ্ববর্তী দেশ ভারতের যেসব অঞ্চল থেকে বায়ুপ্রবাহ বাংলাদেশে প্রবেশ করে, সেখানকার তপ্ত হাওয়া। এর হেরফেরে তাপমাত্রা এখন যে ধারণা করা হচ্ছে, তার চেয়ে বেশি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেছেন, ঈদের দিন (৩১ মার্চ অথবা ১ এপ্রিল) দেশের দক্ষিণ-পূর্বের চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে সামান্য বৃষ্টির হতে পারে। তবে এর পরিমাণ খুব সামান্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদের দিন বৃষ্টি হবে কি না, জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশের সময় : ১২:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫