গুরুত্বপূর্ণ সংবাদ:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে ডেসকোর নির্দেশনা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:৪৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / 134
পবিত্র ঈদুল ফিতরের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করতে বলেছে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
এক বিজ্ঞপ্তিতে ডেসকো বলেছে, পবিত্র ঈদুল ফিতরের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ডেসকোর সম্মানিত প্রি-পেইড গ্রাহকদেরকে পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করতে অনুরোধ করা হচ্ছে।
যে কোন প্রয়োজনে ১৬১২০ বা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে ডেসকো।
Tag :





















