শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে ৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা মাতিয়া বানু শুকু: স্মৃতি, শিল্প ও ভালোবাসার এক অসমাপ্ত উপাখ্যান বকা দিয়েছিলেন কোচ, এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম

স্পা সেন্টারে অসামাজিক কাজ, ৫৪ জনকে ৭ দিনের কারাদণ্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 249

ঢাকার গুলশানে একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫৪ জনকে আটক করে র‍্যাব-১। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৩ মার্চ) মধ্যরাতে গুলশান-১-এর আরএম সেন্টারের চতুর্থ তলায় এই অভিযান চালানো হয়।

গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, অভিযানে একাধিক নারী কর্মীসহ মোট ৫৪ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।

র‍্যাব-১ সূত্র জানায়, স্পা সেন্টারের আড়ালে সেখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা মধ্যরাতে অভিযান চালিয়ে এর সত্যতা পায় এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্পা সেন্টারে অসামাজিক কাজ, ৫৪ জনকে ৭ দিনের কারাদণ্ড

প্রকাশের সময় : ১১:৪১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫