Dhaka ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশার হাবাসপুরে বিএনপির ইফতার মাহফিল

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৬:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 132

পাংশার হাবাসপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে রবিবার হাবাসপুর ড. কাজী মোতাহার হোসেন ডিগ্রী কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নাসিরুল হক সাবু ভাল মানুষ। আপনারা তার সাথে রাজনীতি করবেন। তিনি কিছুটা অসুস্থ। ইনশাআল্লাহ দ্রæত সুস্থ হয়ে যাবেন। আগামী দিনে সুস্থ্য হয়ে রাজনীতি ফিরে আসবেন। আমাদের নেতা তারেক রহমান সুস্থ রাজনীতির ধারক বাহক। দেশের মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। আমি সাবু ভাইয়ের সাথে আছি। আপনারাও থাকবেন।

হাবাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো আবদুল লতিফ খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ এ আর মাহমুদ হক রোজেন, রাজবাড়ী পৌর বিএনপি সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলাম,সদস্য সচিব সেলিম সরদার, ছাত্রদল নেতা সজীব রাজা, আমিরুল ইসলাম রাজা প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশার হাবাসপুরে বিএনপির ইফতার মাহফিল

প্রকাশের সময় : ০৬:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫