মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হ্যাটট্রিকের পথে চোটের বাধা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু মানবাকৃতির রোবট সহকারী নাকি ঘরের ভেতরের চোখ আলো-ক্যামেরায় রহস্য গড়ে ৬৫ বছর আগেই আধুনিক জহির রায়হান ২৮ বলে সেঞ্চুরি সূর্যবংশীর, ৫০ ওভারের খেলায় বিশ্ব রেকর্ড নওগাঁর পাটিচরা ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেফতার নওগাঁয় ১০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার আমার পা ভাঙা পর্যন্ত কি অপেক্ষা করতে হবে: ১০ বারের বেশি ফাউলের শিকার হয়ে ক্ষুব্ধ নেইমার কাঁদতে কাঁদতে মুকিত বলেন, ‘তোমারে ঘুমাইতে দিমু না বলে বন্ধু চিরঘুমে গেল!’ ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলার কাভান সুলিভান

৬ বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবক গ্রেপ্তার

 স্টাফ রিপোর্টার/কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 208

 রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দীপক সরকারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আটক দীপক সরকার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুর গ্রামের দিনেশ সরকারের ছেলে। মদাপুরে একটি ধানের চাতালে শ্রমিকের কাজ করে সে। স্থানীয় সূত্র জানায়, শিশুটি তার বাড়ির পাশে খেলা করছিল। এসময় দীপক শিশুটিকে কাছে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। শিশুটি চিৎকার দিলে দীপক তাকে ছেড়ে দেয়। শিশুটি ছুটে তার পরিবারকে বিষয়টি জানালে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদাপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখা দীপক নামের ওই যুবককে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আগামীকাল রোববার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৬ বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫