Dhaka ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 114

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসেছে খেলাফত মজলিস ও লেবার পার্টির নেতারা। শনিবার সকালে সংসদ ভবনের এলডি হলে শুরু হয় এই সংলাপ।

এতে উপস্থিত রয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজসহ কমিশনের কর্মকর্তারা। তবে খেলাফত মজলিস ও লেবার পার্টির পক্ষ থেকে কোন কোন নেতা উপস্থিত রয়েছেন, তা জানা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার প্রথমদিন কমিশনের সঙ্গে বৈঠক করেছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

বৈঠক শেষে এলডিপি জানিয়েছে, সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতেই একমত তারা। ৪২টিতে তারা সম্মত নয়।

সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে গত ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও ‘স্প্রেডশিট’ পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। চিঠিতে রাজনৈতিক দলগুলোকে ১৩ মার্চের মধ্যে মতামত জানাতে অনুরোধ করা হয়েছিল।

গত মঙ্গলবার পর্যন্ত মোট ১৫টি দল তাদের মতামত জানিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১৪টি রাজনৈতিক দল তাদের পূর্ণাঙ্গ মতামত আগামী কয়েক দিনের মধ্যে জানাবে বলে কমিশনকে জানিয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর কয়েকটি সংস্কার কমিশনের পাশাপাশি জাতীয় ঐক্যমত কমিশনও গঠন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন

প্রকাশের সময় : ১২:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫