Dhaka ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুরের মধ্যে ৩ বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 126

দেশের তিন বিভাগে দুপুর ১২টার মধ্যে কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক আইডিতে কালবৈশাখী ঝড়ের এই তথ্য জানিয়েছেন।

পলাশ জানান, আজ শনিবার সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্ক করা যাচ্ছে। কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে রংপুর বিভাগের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে অতিক্রম করে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

তিনি বলেন, শনিবার ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১২টার মধ্যে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে। আজ সারা দিন দেশের বেশির ভাগ জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে গতকাল শুক্রবারের মতো। দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের আশঙ্কা অপেক্ষাকৃত বেশি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুপুরের মধ্যে ৩ বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস

প্রকাশের সময় : ১১:৫৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫