Dhaka ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

ঋণের প্রলোভনে গ্রাহকের ২০ লক্ষাধিক টাকা নিয়ে লাপাত্তা ভুঁইফোড় এনজিও

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৬:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 148

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরে ঋণের প্রলোভন দেখিয়ে ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) অসহায় মানুষদের কাছ থেকে ২০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে ভুক্তভোগী সাইদুল ইসলাম গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সাইদুল ইসলাম বলেন, উজানচর জামতলা হাটে তার রিকশার যন্ত্রাংশের দোকানে সংস্থার কর্মকর্তারা এসে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। তবে, ঋণ পেতে হলে ৮০ হাজার টাকা সঞ্চয় ও ৫ হাজার টাকা বীমা বাবদ জমা দিতে বলা হয়। তিনি ৭৫ হাজার ৫০০ টাকা জমা দেন। নির্ধারিত সময়ে ঋণ নিতে গেলে দেখতে পান, অফিস তালাবদ্ধ এবং সংস্থার কর্মকর্তাদের মোবাইল ফোনও বন্ধ। তিনি আরও বলেন, তার মতো অনেকের ঋণের প্রলোভনে পড়ে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছে। এতে অন্তত ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।

ভবনের মালিক প্রান্তি সুলতানা বলেন, সংস্থাটি প্রতি মাসে সাত হাজার টাকা ভাড়ার শর্তে তিন বছরের জন্য অফিসটি ভাড়া নেয়। তবে, চুক্তিপত্র পরে সরবরাহের প্রতিশ্রæতি দেয়। হঠাৎ করেই তারা রাতের অন্ধকারে অফিস তালা দিয়ে পালিয়ে গেছে।

ঊষার আলো ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার পরিচয়দানকারী মোঃ রুবেল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন বলেন, আমি গত রবিবারে জানতে পেরেছি যে, ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামে একটি এনজিও এ উপজেলায় কার্যক্রম চালাচ্ছে। তাদের কাগজপত্র জমা দিতে বলি, তারা দুই দিনের মধ্যে দেওয়ার কথা বলে। আজ জানতে পারলাম তারা পালিয়ে গেছে। সংস্থাটি আমাদের রেজিস্ট্রেশন তালিকায় নেই।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঋণের প্রলোভনে গ্রাহকের ২০ লক্ষাধিক টাকা নিয়ে লাপাত্তা ভুঁইফোড় এনজিও

প্রকাশের সময় : ০৬:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫