বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষ, সাতসকালে প্রাণ গেল ৩ জনের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 132

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঝিকরগাছার গদখালি এলাকার নাজমা খাতুন (৫০), একই উপজেলার বামনালি গ্রামের হাসান ইকবাল (৩০) ও রত্না খাতুন (১২)। নিহতরা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন।

ঝিকরগাছা থানার (ওসি) বাবলু রহমান খান জানান, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত একটি ভ্যান আসলে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষ, সাতসকালে প্রাণ গেল ৩ জনের

প্রকাশের সময় : ১০:১৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫