গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় অস্ত্রশস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার
একে আজাদ, পাংশা
- প্রকাশের সময় : ০৫:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / 426
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর এলাকা থেকে সোমবার সকালে অস্ত্রশস্ত্রসহ সোহাগ হোসেন ওরফে শুকলাল নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। সে একই গ্রামের নাসির হোসেনের ছেলে। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে একটি ওয়ান শুটারগান, দুটি কার্তুজ, দুটি হাসুয়া ও একটি স্টীলের তৈরি ব্যাটন।
পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে সোহাগ ওরফে শুকলালের বাড়ির পশ্চিমদিকে একটি খড়ের পালার ভেতর থেকে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার শুকলাল একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে থানায়। অস্ত্র উদ্ধারের ঘটনায় পাংশা থানায় মামলা দায়েরের পর তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :


























