গুরুত্বপূর্ণ সংবাদ:
ওএমএস বিক্রয় কেন্দ্রে জেলা প্রশাসনের তদারকি

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / 166

রাজবাড়ী পৌরসভার ওএমএস কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসক সুলতানা আক্তারের নির্দেশনায় শহরের চাউল বাজার, পুরাতন তরকারি বাজার, ফল বাজার ও ভাজনচালার বিক্রয় কেন্দ্রসমূহে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ কার্যক্রম পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশিকুজ্জামান এবং মো: মিজানুর রহমান। এ সময় পণ্য বিক্রয়ের মাস্টাররোল এবং বিক্রীত ও মজুদ পণ্যের পরিমাণ যাচাই করে দেখা হয়। উপস্থিত ক্রেতাগণের কাছ থেকে সঠিক প্রক্রিয়ায় পণ্য বিক্রয় করা হচ্ছে কিনা সে সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় এবং সকল বিক্রেতাকে সঠিক ওজন ও দর অনুযায়ী পণ্য বিক্রয়ের পরামর্শ দেওয়া হয়।
Tag :























