গুরুত্বপূর্ণ সংবাদ:
গোয়ালন্দে হেরোইনসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / 158

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গত রোববার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকা থেকে ৭৫ পুরিয়া হেরোইনসহ রাসেল ব্যাপারী ওরফে আইয়ুব নবী নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের সানোয়ার ব্যাপারীর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি দমো. রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড শাহাদত মেম্বার পাড়া শ্রমিক ইউনিয়নের অফিসের পিছন থেকে রাসেল বেপারী ওরফে আইয়ুব নবী (২৫) কে হেরোইনসহ গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
Tag :























